সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে, ২০২৬) উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬২ সিরাজগঞ্জ-১ এর এমপি মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূরুল হুদা তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,সহকারি শিক্ষা অফিসার আবু সাইদ, মাসুদ রানা, মিরাজ হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বালক দলে চ্যাম্পিয়ন হয় বেড়ি পোটল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানারআপ হয় নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বালিকা দলে চ্যাম্পিয়ন উত্তর চর নাটি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপরানপুর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।” পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।