সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন ‌থালাপতি বিজয় মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা মেসেজিং অ্যাপের বাজারে আসছে ‘এক্সচ্যাট’ মানুষের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেট ভাঙতে হবে : সাইফুল হক সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কাজিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত  নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ, আহত-২  সরকার দক্ষ খেলোয়াড় তৈরির কাজ করছে- এমপি আলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার অংশবিশেষে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী উইং ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

ইরানের সঙ্গে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই দাবি করলো মার্কিন বাহিনী।

সোমবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, “বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী সক্রিয়ভাবে সহায়তা করছে।”

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালীর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সরাসরি ভূমিকা নেবে।

তিনি বলেন, প্রয়োজন হলে মার্কিন বাহিনী জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করবে। তার এই ঘোষণার পরপরই দুটি মার্কিন পতাকাবাহী জাহাজের সফলভাবে প্রণালী অতিক্রমের ঘটনা ঘটল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ওই প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এর ফলে অঞ্চলটিতে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এ কারণে এখানে যেকোনও ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে তা বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে সংকট সৃষ্টি করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: সিএনএনবিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর