বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত ৮০ বছরের সন্তান কাজিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমুলক  সভা অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ১৮৮ জন আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার স্বাধীনতার ৫৬ বছর পর রাস্তা পেল শেরুয়া দহপাড়ার মানুষ দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন কুঁড়ি স্পোর্টসে এ চ্যাম্পিয়ন সিংড়ার সিনহা

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাম্মী আক্তার সিনহা (১৩)।

সে সিংড়া উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী সাম্মী নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনায় নিজেকে গড়ে তুলছে একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদ হিসেবে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও পুরো ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

বিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়ার শিক্ষক আলম হোসেন বলেন, সাম্মী অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান একজন শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের কারণেই সে আজ এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সে আরও বড় পর্যায়ে ভালো করবে বলে আমরা আশাবাদী।”

শিক্ষিকারা বলেন, সাম্মী আক্তার সিনহার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটি পুরো সুকাশ ইউনিয়নের জন্য গর্বের বিষয়। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন সাম্মী আক্তার সিনহার বাবা, ১ নং সুকাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৌরভ হোসেন মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেয়ের এই অর্জনে আমি একজন বাবা হিসেবে সত্যিই গর্বিত। ছোটবেলা থেকেই সে খেলাধুলার প্রতি আগ্রহী ছিল। আমি সবসময় তাকে উৎসাহ দিয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।

প্রতিযোগিতাটির আয়োজন করেছেন জেলা প্রশাসন, নাটোর ও জেলা ক্রীড়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর