সোমবার, ১১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
নিজেদের দুর্বলতা খুঁজে উন্নতির আহ্বান আইজিপির কাজিপুরে  বোরো ধান- চাল  সংগ্রহ অভিযান উদ্বোধন  কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রতিমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খুলতে সরাসরি উদ্যোগ, রাঙামাটিতে প্রতিনিধি দল ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি: কমিশনার ভাংচুর ও হামলা-মামলায় জর্জরিত পরিবার, হুমকি আতংকে থাকছেন অন্য জায়গায় মোটরসাইকেলে ছুটে ছিনতাই, রাজধানীজুড়ে আতঙ্ক দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশী রাইফেল, গুলি ও ৭০ হাজার ইয়াবা জব্দ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মে-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ১১ মে ২০২৬ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য  মোঃ সেলিম রেজা (এমপি)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর  মোঃ রেজাউল করিম রাঙ্গা, কাজিপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দিন, কাজিপুর থানার ওসি (তদন্ত) মনোজ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাসেল,
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ দিদারুল ইসলাম।উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মাইদুল ইসলাম,  কাজিপুর সদর ইউনিয়নের প্রশাসক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাইদ।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ। জন্ম নিবন্ধন:* জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত।স্পিড ব্রেকার ও যাত্রী ছাউনি, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ও কাজিপুর টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে স্পিড ব্রেকার স্থাপন এবং টেক্সটাইলের সামনে যাত্রী ছাউনি নির্মাণের সিদ্ধান্ত।ঈদুল আজহা  কোরবানির পশুর হাটের সংখ্যা নির্ধারণ ও অস্থায়ী হাট কয়টা বসবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। হাটে নিরাপত্তা জোরদার ও চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা।
বালুমহল বন্ধ, ঈদের আগে ৩ দিন, ঈদের দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৭ দিন সব বালুমহল বন্ধ রাখার সিদ্ধান্ত। চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সেন্টার স্থাপন নিয়ে আলোচনা এবং চরাঞ্চলের শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও ঈদে জরুরি সেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করতে হবে।” উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, আনসার-ভিডিপি অফিসার, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি, উপজেলা তথ্য কেন্দ্রের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর