শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা সিরাজগঞ্জের রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭ ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’: আমিনুল হক ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সকালে কুসুম গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা

অনলাইন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
-সংগৃহীত ছবি।

প্রাকৃতিক উপাদানে ভরপুর মধু শরীরের জন্য বেশ উপকারী। আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সবারই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। ওজন কমাতে অনেকে সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে কুসুম গরম পানিতে মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌসুমি ঠান্ডা-কাশি থেকেও কিছুটা সুরক্ষা মিলতে পারে।

হজমশক্তি বাড়ায়

খালি পেটে কুসুম গরম পানির সঙ্গে মধু খেলে হজম প্রক্রিয়া সহজ হতে পারে। এটি পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং গ্যাস বা অম্বলের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে।

ওজন নিয়ন্ত্রণে উপকারী

অনেকে ওজন কমানোর জন্যও এই পানীয় পান করেন। মধু শরীরে প্রাকৃতিক শক্তি জোগায় এবং অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে।

ত্বক উজ্জ্বল রাখে

পর্যাপ্ত পানি ও প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে শরীরের ভেতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে মধু। নিয়মিত পান করলে ত্বকে সতেজ ভাব আসতে পারে।

শরীর সতেজ রাখে

সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে মধু শরীরে দ্রুত শক্তি জোগাতে সহায়তা করে। ক্লান্তি দূর করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এই অভ্যাস।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবেঅতিরিক্ত মধু খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু খাওয়া উচিত। এছাড়া ফুটন্ত গরম পানিতে মধু মেশানো উচিত নয়, এতে মধুর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হতে পারে।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর