বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার তাড়াশে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ, আজান-নামাজ বন্ধ নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত, এবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সিরিয়ার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬




সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে।


শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর