বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পতেঙ্গায় অবৈধ ডিজেল মজুদ ও বিক্রির সময় ২ ট্যাঙ্কার জব্দ, আটক ৯ নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু চারঘাটে সাংসদ আবু সাইদ চাদঁকে সবংর্ধনা ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ স্বর্ণ চুরি করে নিজেই জুয়েলারি দোকানের মালিক! শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ, স্থান পরিবর্তনের আবেদন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন খাজনা আর বাড়তি ওজনে জিম্মি কৃষক, রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের অভিযোগ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮০ উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬



‘করবো কাজ, গড়বো দেশ, সরবার আগে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বর্তমান বিএনপির সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম আওতায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবহিতকরনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছর ভোটারিধাকারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়। আন্দোলনে হাজারো শহীদের রক্ত ঝরে। তাদের প্রত্যাশা ছিল-বৈষম্যহীন, মেধাতান্ত্রিক ও জবাবদিহিমুলক রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষনা করেন। যার মুল্য লক্ষ্য কল্যানমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী এবং ৫ বছরে একটি কর্মসংস্থান সৃষ্টি। লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

নির্বাচনী ইশতেহার ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইতোমধ্যে সরকার ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কার্যক্রম শুর করেছেন। স্বাস্থ্যসেবায় নতুন নিয়োগ, নতুন কুড়ি স্পোর্টস শুরু করেছেন।

সরকারের উন্নয়নের বিষয়গুলো তথ্য অফিস থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। সংবাদকর্মীরাও যেন সঠিকভাবে গণমাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন-এমন আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জেলা সদরের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর