বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ, স্থান পরিবর্তনের আবেদন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
-শিক্ষক শাহ আলম।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত সহকারি শিক্ষক শাহ আলমের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও শিক্ষক গ্রুপিংয়ের অভিযোগ তদন্তের স্থান ও সময় নিয়ে বিতর্কের সৃষ্টি  হয়েছে ছাত্র অভিভাবক মহলে। বুধবার সকালে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (তদন্ত কর্মকর্তা) কাছে স্থান ও সময় পরিবর্তন জন্য আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র অভিভাবকেরা।
অভিভাবকদের স্বাক্ষরিত আবেদন পত্রে জানা গেছে, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবকগণ ডেপুটেশনকৃত সহকারি শিক্ষক শাহ আলমের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও শিক্ষক গ্রুপিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক অভিযোগটি তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আদিষ্ট হয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। গত ১১ মার্চ তদন্ত শুরু করলে দু’পক্ষের হট্রগোলে তদন্ত স্থগিত করেন শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন। সেই অসমাপ্ত তদন্ত নিষ্পত্তির জন্য ১৪ মে-২০২৬ খ্রীঃ বৃহস্পতিবার তার শাহজাদপুর কার্যালয়ে অভিভাবকদের তলব করেছেন তিন।
১৩ মে তদন্তের নোটিশ পেয়ে অভিভাবক রেশমা, সরোয়ার, সবুজ হোসন, ছালমা ও সুরাইয়া এ ব্যাপারে জানিয়েছেন, শত শত অভিভাবক শাহজাদপুরে তার কার্যালয়ে গিয়ে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। ঘটনাস্থলেই তদন্ত চেয়ে আবেদন করেছে অভিভাবকেরা।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন জানিয়েছেন, গোলযোগ এড়াতে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তদন্ত কার্যক্রমের স্থান পরিবর্তন করে শাহজাদপুর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর