সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এনায়েতপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেতিল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রতন কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলী, চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, সমাজ সেবক আতাউর রহমান, অভিভাক সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, রফিকুল ইসলাম, শিক্ষক আক্তারুন্নেছা নুপুর ও এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, মানবপাচার ও আত্মহত্যা প্রতিরোধে উদ্বুদ্ধকরন। এছাড়া পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং সাইবার নিরাপত্তায় সচেতন হতে হবে।