শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে জেএমবি সংশ্লিষ্টতায় সাবেক সেনা সদস্য গ্রেফতার এমপি সেলিম রেজা’র প্রতিশ্রুত এক মাসের বেতনের টাকা মসজিদে হস্তান্তর নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা পৃথক অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ‘ঢোপকল’ স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ মাদক থেকে বাঁচতে শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই -বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজশাহীতে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে গুটি জাতের আম পাড়া শুরু করেছেন চাষিরা। এর মধ্য দিয়ে রাজশাহীর আম মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

শুক্রবার সকালে নগরী ও আশপাশের বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চাষি ও ব্যবসায়ীরা গুটি আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। একইসঙ্গে বাজারে আনার প্রস্তুতিও চলছে। আম ব্যবসায়ী মোঃ মো মিন্টু সরকার বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকেই গুটি আম পাড়া শুরু হয়েছে। তবে প্রথম দিনে সীমিত পরিমাণ আম সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, শনিবার বানেশ্বর হাটে বিক্রির জন্য কিছু আম নেওয়া হবে।

নগরীর কাজলা এলাকার চাষি মোঃ কাজিম বলেন, এখনো ব্যাপকভাবে আম পাড়া শুরু হয়নি। আরও কয়েকদিন পর পুরোদমে আম সংগ্রহ শুরু হবে। আমের দাম প্রসঙ্গে তিনি বলেন, মৌসুমের প্রথম দিন হওয়ায় এখনই নির্দিষ্ট দাম বলা যাচ্ছে না। হাট-বাজারে বিক্রি শুরু হলে দাম সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত রোধ এবং আমের গুণগত মান নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা হবে।

এদিকে বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম বছরজুড়েই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর