শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে জেএমবি সংশ্লিষ্টতায় সাবেক সেনা সদস্য গ্রেফতার এমপি সেলিম রেজা’র প্রতিশ্রুত এক মাসের বেতনের টাকা মসজিদে হস্তান্তর নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা পৃথক অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ‘ঢোপকল’ স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ মাদক থেকে বাঁচতে শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই -বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে সুনিল পাহান (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্বরাত ১২ টা থেকে রাত ১ টার দিকে উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

নিহত সুনিল পাহান উপজেলার ডাহুকা কাকসা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে।

জানা যায়, অভিযুক্ত প্রশান্ত জেলার মান্দা থানার বাসিন্দা। বিয়ের পর সে ওই গ্রামে তার শশুর বাড়িতে ঘরজামাই থাকত। গত রাত ১২ টার দিকে সেই ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রশান্ত আর সুনিল পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় পাশে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সুনিল পাহানের মাথায় আঘাত করে প্রশান্ত। তাৎক্ষণিকভাবে সুনিল পাহানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার পর থেকেই প্রশান্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর