সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬



সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আওয়ামীলীগ নেতা বাদশা ও সাবেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামী,রামকৃষ্ণপুর ইউনিয়নর রৌহাদহ গ্রামের আরহম আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদশা ও মৃত তাহের আলীর ছেলে সাবেদ আলী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১১ হাজার ২শত ১৫টাকা
উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর