বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
-সংগৃহীত ছবি

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান সতর্ক করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে, এতে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হতে পারে।

সম্প্রতি একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাফায়েল গ্রোসি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এটি মধ্যপ্রাচ্যের একটি পারমাণবিক স্থাপনা, যেখানে হামলার পরিণতি সবচেয়ে মারাত্মক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন যে, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবি আমিরাতে অবস্থিত বারাকাহ প্ল্যান্টটি একটি সক্রিয় পারমাণবিক স্থাপনা, যেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে।

তিনি বলেন, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ক্ষেত্রে, সরাসরি আঘাতের ফলে পরিবেশে অত্যন্ত উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হতে পারে।

সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতিতেই জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে লোকজনকে সরিয়ে নেয়া, আশ্রয় গ্রহণ এবং কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় স্থিতিশীল আয়োডিনের ব্যবহার।

এর আগে, গত রবিবার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানান, বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে এবং সে কারণে আগুন লেগেছে। সেদিন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের কারণ হওয়া ড্রোন হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে চালানো হয়েছিল।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর