শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
-প্রতীকী ছবি।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছন। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ঋত্বিক নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহ মর্গে রয়েছে। পরিবার আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর