শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে খানসামায় দিনব্যাপী কর্মশালা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলাতে উপজেলা পর্যায়ে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর পৃষ্ঠপোষকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আমানুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা।

বক্তারা গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, এর সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে কীভাবে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে গ্রাম আদালতের আওতায় এনে সচেতন করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় আরও উল্লেখ করা হয়, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এ লক্ষ্যে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন বক্তারা।

শেষে বক্তারা সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে এই সেবাকে আরও সহজলভ্য করে তুলতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর