শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মক্তবের শিক্ষক গ্রেফতার সদরঘাটে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামা বন্ধে কঠোর নজরদারি কোস্ট গার্ডের ঈদকে সামনে রেখে পশুর হাটে কঠোর নিরাপত্তায় র‍্যাব-১০ গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে খানসামায় দিনব্যাপী কর্মশালা ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮ হাজার ৩৬৫ সদস্য ও কর্মচারী নওগাঁয় আদালতের অপেক্ষমান রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি-চাঁদা দাবি: গ্রেফতার ৪ ঈদ ঘিরে চান্দাইকোনা পশুর হাটে বাড়তি নিরাপত্তা, নজরদারিতে র‌্যাব-পুলিশ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত দূর্ঘটনায় আহত ও অস্বচ্ছল পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা কায়েস ডাকাতি মামলার পলাতক আসামি টেক্কা গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মক্তবের শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬


চট্টগ্রাম নগরে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মক্তবের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ মে) সন্ধ্যায় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল বাতেন (৫৫)। তিনি খুলশী থানা এলাকার একটি মসজিদের ইমাম এবং মক্তবের শিক্ষক।

পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টায় একজন ফোন করে জানান, তাদের এলাকার মসজিদের ইমাম তার মক্তবের ১১ এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেছেন। শিশুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী ইমামকে মসজিদের ভেতরে আটকে রেখেছে এবং সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি ৯৯৯ কল সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে খুলশী থানাকে জানানো হয়। পরে খুলশী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ভুক্তভোগী দুই শিশুর বক্তব্য নেয় এবং অভিযুক্ত আব্দুল বাতেনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর