শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমান কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মফেজ আলী ও লাইলি আক্তার। অভিযানে শলুয়া ইউনিয়নে লাইলি আক্তারের বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচার হয়ে দেশে প্রবেশ করছে। এসব মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর