মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় এমপি আনু’র পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিলেন সোহান

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নবিত্ত ও দিনমজুর মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটো-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া বাজার এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নাটোর জেলা সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান প্রায় ৬০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে লাচ্চা, সেমাই, চাল, চিনি’সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আলভি হাসান আলিফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য হামিদুল ইসলাম, ইটালি ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোতালেব হোসেন, ৭নং ইউপি সদস্য আমিরুল ইসলাম’সহ স্থানীয় নেতাকর্মীরা।

চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র নির্দেশনায় আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর