শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের নদীপথে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড গাজীপুরে বাংলাবাজারে মানবতার কল্যানে আমরার উদ্যোগে ইফতার বিতরণ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পীকার ও ডেপুটি স্পীকারের বৃক্ষরোপণ খাল পরিস্কার করলেন এমপি আলীম সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে ৪জন, অচেতন অবস্থায় ব্রীজের নীচ থেকে উদ্ধার মধ্যপ্রাচ্য সংকট : শনিবার বাতিল ২৪ ফ্লাইট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই কমিটি তদারকি করবে। গঠিত কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর