বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২

অনলাইন ডেস্ক: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২ জুন) মো. মতিউর রহমান (৭১) নামের আরও এক হাজি মারা গেছেন।

তিনি নওগাঁর পত্নীতলা এলাকার বলে জানা গেছে। এছাড়াও দেশটির বিভিন্ন হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন।

এদিকে মঙ্গলবার দিনগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

দেশে ফেরা ২১ হাজার ৩৪৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ২৪৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।

অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর