শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে পরিবেশবাদী সংগঠন বেলা (বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন), মিশন গ্রীন বাংলাদেশ এবং চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় উপজেলার মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সকাল ১১টায় সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সুজিত সাহা, মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, এশিয়ান টিভির সাংবাদিক সারোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক মোতালেব হোসেন, কবি কায়সার হোসেন, পরিবেশকর্মী রায়হান আলী, চকসিংড়া মাদ্রাসা গোরস্তান ও ঈদগাহ মাঠ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর