শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি

নিজস্ব প্রতিবেদক: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬


ঢাবির সিনেট সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই প্রত্যেক শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে। বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলগুলো তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  

শনিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।  

বেলকুচি কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও আমিরুল ইসলাম খান আলীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান প্রমুখ।  

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর