বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে বিতর্ক পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী মরদেহ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী! জাতীয় সংবিধান দিবস আজ দ্রুত এগোনোর প্রতিযোগিতায় নিরাপত্তা উপেক্ষা, ওপেনএআইকে নিয়ে নতুন উদ্বেগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার

অনলাইন ডেস্ক: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো দেওয়ার সুবিধা। মেটার মালিকানাধীন এই অ্যাপে আগে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই কভার ফটো দিতে পারতেন, এবার সাধারণ ব্যবহারকারীরাও সেই সুবিধা পাবেন।

সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফর্মগুলো আপডেট করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে হোয়াটসঅ্যাপও একের পর এক নতুন ফিচার চালু করছে। এবার আসছে এমন একটি ফিচার, যা আগে শুধু ফেসবুক বা লিঙ্কডইনে দেখা যেত—প্রোফাইলের শীর্ষে কভার ফটো প্রদর্শনের সুবিধা।

হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারটি ব্যবহারকারীদের প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করার সুযোগ দেবে। ফলে প্রোফাইল আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব হবে।

তবে এখানেই শেষ নয়—এই ফিচারে যুক্ত হচ্ছে নতুন সিকিউরিটি সেটিংস। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, তাদের কভার ফটো কে দেখতে পাবে। তিনটি বিকল্প থাকবে—

Everyone: কভার ফটো সবার জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তাদের জন্যও।

My Contacts: শুধুমাত্র সেভ করা কনট্যাক্টরা কভার ফটো দেখতে পাবেন।

Nobody: কেউ কভার ফটো দেখতে পারবেন না।

এই গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের প্রাইভেসি সেটিংসের মতোই কাজ করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর