রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬



ভোলার চরফ্যাশন উপজেলায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এ ঘটনায় তিনজন জেলেকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার (১৪ জুন ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানাধীন সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে তল্লাশিতে বোট থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল ও আনুমানিক ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় তিনজন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর