সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ১৮ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. বাহাদুর আলম উপকারভোগী ১৮ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য নওজেশ আলী নায়েব, রাঙ্গা খন্দকার, নজরুল ইসলাম, হিসাব সহকারী ইমরান হোসেন,বিএনপি নেতা আব্দুল আলীমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মো. বাহাদুর আলম বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগী নারীদের সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর