মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি

নিজস্ব প্রতিবেদকঃ / ০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জে জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ কয়েকজন নেতার নামে ফেসবুকে মিথ্যা ও মানিকর পোস্ট করায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন। গত ১০ তারিখ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শহরের জুবলী বাগান লেনের এস.এম. দৌলত উদ্দিনের ছেলে তানভীর মাহমুদ পলাশ বাদী হয়ে ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করেন। আদালত আদেশের অপেক্ষায় রেখে মঙ্গলবার বিকেলে বিচারক সুমন কর্মকার আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন। আসাসী দিপংকর ঘোষ (৩৫) সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত সুর্য্যকান্ত ঘোষের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত ৮ জুন দিপংকর ঘোষ তার ফেসবুক আইডি ‘ডিএস দিপংকর ঘোষ শুভ’ আইডি থেকে তানভীর মাহমুদ পলাশসহ জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দ বালু মহলের টাকা আত্মসাত করেছে বলে পোস্টে উল্লেখ করেছেন। দিপংকরের মিথ্যা কুরুচিপুর্ন পোষ্ট ফেসবুকে মুহুর্তে ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টের কারনে বাদীর ভাবমুর্তি ও সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়েছে। যা অপুরনীয় ও সামাজিক ও রাজনৈতিক ক্ষতির সাধন। এ কারনে বাদী ৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করেছেন।
বাদী তানভীর মাহমুদ পলাশ জানান, পোষ্টটি আমারসহ বিএনপির অনেক নেতার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি সুবিচারের আশায় আদালতে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি গ্রহন করে আজ আসামীর বিরুদ্ধে সমন জারি করেছে। আশা করছি আদালত ন্যায় বিচার পাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর