শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কাজিপুরে মুদির দোকানকে ৩০ হাজার টাকা এবং ট্রাক চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬


নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিষদের সকল সদস্য।


শুক্রবার সকাল ১১টার দিকে জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বর সড়কে এ মানববন্ধনে ইউপি সদস্য ও স্থানীয়রা অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী, বিএনপি নেতা শহিদুল সরকারসহ আরও অনেকে।


বক্তারা বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতি ও হত্যা মামলার আসামী এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও চেয়ারম্যানের দায়িত্ব পালনের নামে লুটপাট করে যাচ্ছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জালালপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।


বক্তারা আরও বলেন, হাজী সুলতান মাহমুদে বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অপসারণের দাবিতে ইতোমধ্যে শাহজাদপুরের ইউএনও সহ সংশ্লিষ্ট দপ্তরে পরিষদের সকল ইউপি সদস্য সাক্ষরিত দরখাস্ত দেয়া হয়েছে। তারপরও কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা।


এদিকে সকল অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ষড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। যার কোন সত্যতা নেই।


মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর