শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফায় আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগের চরম অবহেলার কারণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া এলাকায় তিন দিন ধরে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কুরমান আলী (৪৫) নামের ওই কৃষক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাবার মরদেহ ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে তার ১৮ বছর বয়সী ছেলে রবিন। গত ১৯ জুন (শুক্রবার) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী শেরপুর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওজির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকাল ৬টার সময় কুরমান আলী তার দুলাভাইয়ের মালিকানাধীন টুনিপাড়া গ্রামের একটি কৃষি প্রজেক্টে কাজ করতে যান। পরবর্তীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খোঁজাখুঁজির সময় নিহত কুরমান আলীর ছেলে রবিন ধান ক্ষেতের মধ্যে তার বাবাকে পড়ে থাকতে দেখে। সে বাবাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান এবং ঘটনাস্থল থেকে নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় কৃষক সালাম জানান, সকালে ধানের জমির পানি বের করে দেওয়ার জন্য কুরমান আলী ওই জমিতে যান। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক পোলের তার ছিঁড়ে পড়ে ছিল। অসাবধানতাবশত সেই তার হাত দিয়ে সরাতে গিয়েই তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যুতের তীব্রতায় তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়।

দীর্ঘ তিন দিন ধরে তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শেরপুর জোনাল অফিস)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আজিজ জানান, সাধারণত বৈদ্যুতিক খুঁটির তার মাটিতে পড়ে গেলে বিদ্যুৎ সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তবে তিন দিন ধরে তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। এদিকে এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন মারাত্মক গাফিলতি ও অবহেলার তীব্র নিন্দা জানিয়ে তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনু্দ্দীন বলেন, ঘটনার পর শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর