সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় যুবদলের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানাসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ এবং বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশ শেষে যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।