শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বাধীনতার ৫৬ বছর পর রাস্তা পেল শেরুয়া দহপাড়ার মানুষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। স্বাধীনতার ৫৬ বছর পর অবশেষে উন্নয়নের ছোঁয়া পেল এই এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নাজমুলের বাড়ি থেকে দুলাল হোসেন দলুর বাড়ি পর্যন্ত ১৩২ ফিট রাস্তার ইটের সলিং, ড্রেন ও প্রস্লাইটসহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ও সবুজের বিশেষ সহযোগিতায় এবং উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তাটি পেয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর ইসলাম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক সবুজ ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিকু এবং প্রস্তাবিত কৃষক দল ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে এনসিপি নেতা নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে মিলন হাসান, আব্দুস সালাম, রফিকুল ইসলাম ও শফিকুল খালেদ যেদনি অন্যতম, উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি। স্বাধীনতার পর থেকে তারা অবহেলিত ছিল। এই উন্নয়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি অবহেলিত এলাকাগুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর