রাজশাহীর মোহনপুর থানা এলাকায় র্যাব-৫, এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ নায়েব আলী নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
গ্রেফতার নায়েব আলী, সে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা বাসিন্দা।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গ্রেফতার নায়েব আলী নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ভারতীয় সিমান্ত এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মোহনপুর থানা পুলিশ।