২০২৫-২৬ খ্রি. অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সদর উপজেলার সকল ইউনিয়নের সুবিধাভোগী ২২’শত কৃষক-কৃষাণীদের জনপ্রতি কৃষক-কৃষাণীকে রোপা আমন ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি সার-১০ কেজি করে, এমওপি সার-১০ কেজি করে প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজন, গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার পর উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এ সময় তিনি বলেন, কৃষি ছাড়া বাংলাদেশকে উন্নয়ন করা সম্ভব না।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক যে এজেন্ডা বা নির্বাচনী ইস্তেহার ঘোষণা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কৃষিকার্ড দেশের সকল উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সবাই এই কৃষিকার্ড পাবেন তা বিতরণ করা হবে। ইতিমধ্যে একই ভাবে সুবিধাভোগী সকল নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সদর উপজেলা একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আপনারা সরকারিভাবে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষিপণ্য প্যাকেটের মাধ্যমে পাচ্ছেন-এর সঠিক ব্যবহার করবেন। সবসময়ে কৃষি অফিসের পরামর্শ নিবেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ন-আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন এবং সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান। এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকগণ, উপজেলার কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সকল কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।