শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা, সিমেন্টসহ আটক ৫ কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়? শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ?

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জার্মানি জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসম্যান। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের পর এই সিদ্ধান্তের কথা জানা গেল। নাগেলসম্যানের বিদায়ের পর জার্মান ডাগআউটের পরবর্তী দায়িত্বে বসার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ।

প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে জার্মানির ছিটকে যাওয়াটা ছিল ফুটবল দুনিয়ার জন্য এক বিশাল চমক। এই ব্যর্থতার পর ৩৮ বছর বয়সী কোচ নাগেলসম্যানের ওপর চারপাশ থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। অথচ ধারণা করা হচ্ছিল, ২০২৮ সালের ইউরো কাপ পর্যন্ত তিনিই দলটির দায়িত্বে বহাল থাকবেন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সিদ্ধান্ত নেওয়ার পুরো বিষয়টি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ওপরই ছেড়ে দিয়েছিলেন নাগেলসম্যান। সে সময় তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, ডিএফবি চাইলে তিনি ২০২৮ ইউরো পর্যন্ত কাজ করতে প্রস্তুত এবং তিনি দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নন। একই সঙ্গে অত্যন্ত হতাশ হয়ে তিনি স্বীকার করেছিলেন যে, প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ার পর জার্মানিকে আর বিশ্বের প্রথম সারির দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়। জানা গেছে, ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর নাগেলসম্যানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হয় তিনি নিজে থেকে পদত্যাগ করুন, অন্যথায় তাকে বরখাস্ত করা হবে। বোর্ডের এমন কঠোর অবস্থানের পর শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন এই জার্মান মাস্টারমাইন্ড। আজই ডিএফবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে। এদিকে নাগেলসম্যানের বিদায়ের পর থেকেই নতুন কোচ হিসেবে জার্গেন ক্লপের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, যিনি বিশ্বকাপ চলাকালীন সময়েই জার্মানি দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্র: মিরর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর