সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি সিরাজগঞ্জের সলঙ্গায় হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

“পল্লী উন্নত সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ “এই শ্লোগান নিয়ে  গ্রামান্চলে  সার্বিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
৬ জুলাই সোমবার  দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন  বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন  উন্নয়ন কার্যক্রম বিষয়ক প্রদর্শনী মাল্টিমিডিয়ার মাধ্যমে  প্রদর্শন করেন পল্লী উন্নয়ন অধিদপ্তর কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার আব্দুর রাজ্জাক। দিবসটি উপলক্ষে  সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান  । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -১ (কাজিপুর)  সেলিম রেজা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল। উপজেলা  সমবায় অফিসার খালেদুজ্জামান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন   উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম , কাজিপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, বিশিষ্ট সমাজ সেবী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, কৃষক সমবায় সমিতির পক্ষে পারুলকান্দী কৃষক সমবায় সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।
প্রধান অতিথি  বলেন, পল্লী উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তা প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।এছাড়া দিবস উপলক্ষে ঋণের চেক বিতরণ ও গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ। এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সহবিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন , রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্যবৃন্দ কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর