শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে : পুলিশ সুপার

গাজীপুর প্রতিনিধি : / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক।

বুধবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, ঘটনার শুরু থেকে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী সমালোচনা হচ্ছে। জেলা পুলিশ সবাইকে আশ্বস্ত করছে যে, মামলা রুজু থেকে এখন পর্যন্ত তদন্ত কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। অভিযুক্তদের রেহাই দেওয়া বা মামলায় গাফিলতির অভিযোগের কোনো ভিত্তি নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তদেরকে মামলা থেকে রেহাই দেওয়া বা মামলায় গুরুত্ব না দেওয়া—এ জাতীয় যে সব অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।  মামলার সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্যও সবাইকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর