শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সামনে তিনটি পথ, কোন দিকে পা বাড়াবেন নেইমার?

অনলাইন ডেস্ক: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের আকস্মিক বিদায়ের পর বড়সড় এক ধাক্কা খেল ফুটবল বিশ্ব। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। মাত্র ৩৪ বছর বয়সেই এই মহাতারকার বুট জোড়া তুলে রাখার আশঙ্কা এখন জোরালো হয়ে উঠেছে।

বেদনাদায়ক এই হারের পর নেইমার বর্তমানে ফ্লোরিডায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং নিজের ভবিষ্যতের ব্যাপারে গভীর ভাবনায় মগ্ন রয়েছেন। ব্রাজিলীয় ক্লাব সান্তোসের সাথে আগামী ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি থাকলেও ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে যে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি নেইমার। তবে সাম্প্রতিক বছরগুলোর মানসিক ক্লান্তি এবং বিশেষ করে গণমাধ্যমের সাথে বৈরী সম্পর্ক তাকে দারুণভাবে খামচে ধরেছে। নেইমারের ঘনিষ্ঠদের মতে, বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে সর্বোচ্চ উজাড় করে দেওয়ার পরও মিডিয়ার কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি বলে মনে করেন এই ফরোয়ার্ড।

নরওয়ের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার, যা মূলত তার আন্তর্জাতিক অধ্যায়ের করুণ সমাপ্তিরই আভাস দিচ্ছিল। এই মুহূর্তে নেইমারের সামনে মূলত তিনটি পথ খোলা আছে, আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাওয়া, তুলনামূলক কম চাপের কোনো লিগে পাড়ি জমানো কিংবা পেশাদার ফুটবল থেকে একেবারেই বুট তুলে রাখা।

নেইমারের এই সম্ভাব্য বিদায়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে তার বাবার একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা। নেইমার সিনিয়র তার ছেলেকে অনুরোধ করে লিখেছেন, যেন সে ফুটবলের আনন্দ আবার খুঁজে নেয় এবং খেলা চালিয়ে যায়। পাশাপাশি নেইমারের ছোটবেলার বন্ধু ক্রিস গুয়েদেসও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বিদায়ী বার্তা পোস্ট করেছেন, যা ভক্তদের মনে শঙ্কার মেঘ আরও ঘনীভূত করেছে। এদিকে সান্তোস ক্লাব কর্তৃপক্ষও নেইমারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে। ৩৪ বছর বয়সী এই ফুটবল জাদুকর কি সান্তোসের হয়ে আরও কিছু দিন মাঠ মাতাবেন, নাকি ২০২৬ বিশ্বকাপের এই বেদনাবিধুর রাতটিই হয়ে থাকবে ব্রাজিলের জার্সিতে এক সোনালী যুগের শেষ অধ্যায়, তা এখন কেবলই সময়ের অপেক্ষা।

সূত্র: মার্কা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর