শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে
সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রোববার ১২ জুলাই বিকেলে  উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইউএনও মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার মোঃ রাসেল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  থানা অফিসার ইনচার্জ   (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক  ওয়াহিদুজ্জামান মিনু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ  নুরুল হুদা তালুকদার, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান,  কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ জলিল, এবং  উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী, এবং উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মী, এনজিও প্রতিনিধিগন।অনুষ্ঠান টি  সঞ্চালনা করেন, পরিবার কল্যাণ সহকারী উম্মে হাবিবা।
বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও  মাঠ পর্যায়ে কর্মরত  স্থানীয় এনজিও ফ্রেন্ডসশীপ ও পল্লী শিশু ফাউন্ডেশন কে  সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর