রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ৫, দূস্যতা মামলায় ১,দ্রুত বিচার আইনে ১, পরোয়ানা ভুক্ত ৫ জন( পরোয়ানা তামিল সংখ্যা -৬ টিসহ অন্যান্য মামলায় ২১ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-আসিফ (১৯),রোমান (১৯),তামিম (১৯),শাকিল (২৫),রবিন (২৫), মাকসুদ (৩২),রায়হান (২৭),আলামিন (২৪), মিরাজ (২২),আল আমিন সাগর (৩৫), আলামিন (৩৬),সাব্বির (২৩),ইমন (২২), সাগর সর্দার (২০),বুলু মিয়া রানা (২৫), শহিদুল ইসলাম আপন (২৭),সোহেল (৩৫),
আনাম হোসেন (২৫),আব্দুল্লাহ তানভীর (২৬), সিফাত (২৩),রুবেল (২৮),জীবন হৃদয় (২৫), শারমিন আক্তার (৪৩),ইমন (২৩),সাব্বির (২৭),শাহজাহান (২২),কবির হাওলাদার (৪৭), তুহিন (৩৯),রুবেল (২৭),মাহাতাব (৩৪), সাব্বির (৪০),শামীম গাজী (৪০) ও ওয়াকার সামির (২৯)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (১২ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।