সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও গুলিসহ গ্রেফতার ৭ পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন সিরাজগঞ্জে খেজুরের রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি শেরপুরের আরংশাইল সড়কে, ক্ষোভে কাচা রাস্তায় ধান রোপণ স্থানীয়দের বর্ষন ও তীব্রস্রোতে ভাঙ্গনে বিলীন হচ্ছে পদ্মার তীর, হুমকির মুখে, জমি ও গুরুত্বপূর্ন স্থাপনা কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩০ তাড়াশে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত মেহেদী হাসান মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও গুলিসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬



রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৭৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় জড়িত থাকায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মো. জয়নাল (৪২), মো. সামিউল হক (৪৩),নুর ইসলাম সুরুজ (৪৪), মো. হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০),মো. রবিউল ইসলাম মুন্না (২৪) ওমো. কাশেম (৩৫)।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

এ সময় ডিবির মিরপুরের ভারপ্রাপ্ত ডিসি রাকিব খান,ওয়ারি বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মোল্লা মোহাম্মদ শাহীনসহ তিন বিভাগের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম জানান, রাজধানীর দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জয়নাল আবেদিন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে বেলজিয়ামের তৈরি তিনটি বিদেশি বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ১০০ বোতল ইস্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

একই অভিযানে আরেকটি প্রাইভেট কারের যাত্রীরা পালিয়ে গেলেও গাড়ি থেকে ৪৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

তদন্তে জানা যায়, দেশের চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত থেকে একাধিক গাড়িতে করে মাদকের চালান ঢাকায় আনা হতো। আর এই মাদকের চালানের সঙ্গে অস্ত্রধারীরা মাদকবাহী গাড়িকে নিরাপত্তা দিয়ে রাজধানীতে প্রবেশ করাতো।

এদিকে ডিবির ওয়ারী বিভাগ রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযানে একটি গাড়ি থেকে ৩০০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে একটি পিকআপ আটক করে আরও ৯০০ বোতল স্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

অন্যদিকে উত্তরা বিভাগের আরেকটি অভিযানে একটি গাড়ি ধাওয়া করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালিত হয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্ধার হওয়া বিদেশি অস্ত্রগুলোর লাইসেন্স আছে কি না এবং কীভাবে দেশে এসেছে,তা সিরিয়াল নম্বর যাচাই করে তদন্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে মাদক এনে রাজধানীতে সরবরাহ এবং মাদকবাহী গাড়িকে অস্ত্রের পাহারায় নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করতেন। অতীতেও তারা একাধিক চালান পৌঁছে দিয়েছে।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, একই স্টাইলে মাদক পরিবহন করা হলেও চক্র ও রুট সবই পৃথক। আলাদাভাবে সক্রিয় তিনটি মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে চক্রগুলোর অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর