সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাফিক স্কুলে স্থাপিত ‘স্বাধীনতা কর্ণার’ তরুনদের দেশপ্রেম-কর্মদক্ষতায় ভুমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬


ট্রাফিক এন্ড ড্রাইভিওং স্কুল প্রাঙ্গণে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি ও কর্মময় জীবনকে উৎসর্গ করে নবনির্মিত ‘স্বাধীনতা কর্ণার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্মৃতি কর্নারের শুভ উদ্বোধন করেন ট্রেনিং শাখার প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের আধুনিক ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। দেশের সংকটে তাঁর নেতৃত্ব এবং দূরদর্শী রাষ্ট্রনীতি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। ট্রাফিক স্কুলে স্থাপিত এই ‘স্বাধীনতা কর্ণার’ তরুণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে তাঁর দেশপ্রেম, কর্মদক্ষতা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেতনাকে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নবস্থাপিত এই ‘স্বাধীনতা কর্ণার’-এ স্থান পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর লেখা দুর্লভ বই, ঐতিহাসিক আলোকচিত্র, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এবং তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গৌরবময় ইতিহাসের সংকলন। প্রশিক্ষণার্থী ও দর্শনার্থীরা এখান থেকে দেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। এছাড়াও এই কর্ণারে জুলাই গণ-অভ্যুত্থানের ছবি ও বই রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর