মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আজ শোকাবহ জেল হত্যা দিবস বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত কাজিপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অনেকে:স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের ব্রিজের নিচে খালে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন (১৩) উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর