বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বিতর্কিত করার অপচেষ্টা সাবেক ডিএমপি কমিশনার শফিকুর রহমানের স্টাফ অফিসার মাসুদুর রহমান মনির চাকরিচ্যুত কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, আটক ১৩ শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদায়  কাজিপুরে  শহিদ জুলাই দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।১৬ জুলাই কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  দিবসটি উপলক্ষে   শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন  করা হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ  রাসেল, উপজেলা কৃষি অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  চিত্রা রানী সাহা, , ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি- আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক  সাবেক ছাত্রনেতা ওহিদুজ্জামান মিনু,উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,  উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার,   সমাজসেবা অফিসার  আব্দুল হান্নান সরকার ও বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের প্রতিনিধি  আকিব আহমেদ অন্তর।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান।  উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে  অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি   উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর