বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বিতর্কিত করার অপচেষ্টা সাবেক ডিএমপি কমিশনার শফিকুর রহমানের স্টাফ অফিসার মাসুদুর রহমান মনির চাকরিচ্যুত কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, আটক ১৩ শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পল্লবী ও রূপনগর এলাকায় ছয়টি স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

পল্লবী ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এসব ক্যাম্পে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয় দুয়ারীপাড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩ নম্বর ওয়ার্ডের মদিনানগর আবাসিক এলাকা, বেগুনটিলা মুক্তিযোদ্ধা সমিতি কার্যালয়, উত্তর কালশী খলিলুর রহমান সরকারি স্কুল, পল্লবীর ‘ট’ ব্লক ইসলামিয়া হাই স্কুল এবং আরামবাগ কল্যাণ সমিতির কার্যালয়ে। সকাল থেকে দিনভর এসব কেন্দ্রে চিকিৎসকেরা পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর