বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বিতর্কিত করার অপচেষ্টা সাবেক ডিএমপি কমিশনার শফিকুর রহমানের স্টাফ অফিসার মাসুদুর রহমান মনির চাকরিচ্যুত কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, আটক ১৩ শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানায়, বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে সিটিটিসি জানতে পেরেছে, মাহাফুজ উল্লাহ সিদ্দিকী কম্বোডিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম প্রধান সংগঠক হিসেবে কাজ করতেন। তার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহসহ চক্রের অন্যান্য সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর