শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষা চালু হলে মাদ্রাসায় ভর্তির চাপ কমবে: এসিল্যান্ড নিগার সুলতানা রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী কাশিমপুর মহিলা কারাগার থেকে পালিয়ে গেছে নারী বন্দি জরিপ শেষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে ২ মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি কারাগারে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আলোচিত এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। আবার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হলে আসামিকে ধরতে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান নিশ্চিত হয়ে রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, আপন চাচির কর্তৃক শিশু নির্যাতনের এই ভিডিও ভাইরাল হওয়ার পর গত ১৪ জুলাই (সোমবার) রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজিয়া আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়। ঘটনার পর থেকে লতা বেগম পলাতক থাকলেও তার স্বামী ও পিতাকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর