শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত

অনলাইন ডেস্ক: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় রাকিব মিয়া (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই দেন।

শনিবার (৮ নভেম্বর) রাকিবের মামাতো ভাই মোরসালিন ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তারা দুজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ছুটি থাকায় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। আসন না পেয়ে তারা ট্রেনের ছাদে ওঠে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে রওনা দেন। কমলাপুর থেকে রাতে যশোরগামী আরেকটি ট্রেনে ওঠার পরিকল্পনা ছিল তাদের, কারণ রাকিবের বিদেশগমন সংক্রান্ত কিছু কাজ ছিল যশোরে।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনের কিছু আগে পৌঁছালে হঠাৎ তিনজন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। তারা রাকিবের কাছ থেকে পাঁচ হাজার টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রাকিব বাধা দিলে তারা তাকে মারধর করে এবং চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

মোরসালিন ইসলাম জানান, ছিনতাইকারীরা রাকিবের টাকা ও মোবাইল নিয়ে যায়, তবে পাসপোর্ট নিতে পারেনি। পরে তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তিনি কৌশলে এক বগি পেরিয়ে অন্য বগিতে গিয়ে আশ্রয় নেন। ট্রেন কিছুটা ধীরগতিতে এলে তিনি বগির ভেতরে প্রবেশ করে যাত্রীদের কাছে সাহায্য চান।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে এলাকায় অপরাধীদের বিতাড়িত করতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দর রেলস্টেশন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁশি বাজিয়ে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের নামিয়ে দেয়। তাহলে তারা দুইজন কেন নামেননি, সেটাও ভাবার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর