রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬


বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ।

এছাড়াও অনুষ্ঠানে উজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর শাহবুল করিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম, এনসিপি নেতা নাজমুল, সাংবাদিক নজরুল ইসলাম জাকি, ইফতেখার আলম, শাফিউল ইসলাম, আব্দুল মোমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরনবী সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা সমাজ থেকে এসব ব্যাধি দূর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।

অনুষ্ঠানে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জোরালো বক্তব্য তুলে ধরে। দশম শ্রেণির শিক্ষার্থী মৌনিতা চৌহান বিদ্যালয়ে ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধের দাবি জানায়। একই শ্রেণির শিক্ষার্থী সমৃদ্ধি কর্মকার বলে, শিক্ষার আলো বিস্তারের মাধ্যমেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থী মায়া আকতার ও মিম আকতার তাদের বক্তব্যে উল্লেখ করে, অনেক অভিভাবক আর্থিক কষ্ট ও সামাজিক দুরবস্থার কারণে খরচ কমানোর উদ্দেশ্যে কম বয়সে মেয়েদের বিয়ে দেন, যা প্রকারান্তরে একটি শিশুর জীবন ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা কর্মকর্তা লায়লা শিরিন নাহার এবং পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ। বক্তারা শিক্ষার্থীদের এসব সচেতনতামূলক বক্তব্যকে সাধুবাদ জানান এবং বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর