শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ
৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বক্সখাটের ভেতর লুকানো খাদ্য অধিদফতরের চাল, ৯৯৯ ফোনকলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬


পাচারের উদ্দেশ্যে ভোলার লালমোহনের কিশোরগঞ্জে জসিম সর্দার নামের একজনের বাড়িতে বক্সখাটের ভেতর লুকানো চাল ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১৮ জুলাই) দুপুরে সোয়া ১টার দিকে ভোলার লালমোহন থানাধীন কিশোরগঞ্জ থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের গ্রামে জসিম সর্দারের বাড়িতে খাদ্য অধিদফতরের সরকারি চাল আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রেখেছে।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় জানানো হয়। খবর পেয়ে লালমোহন থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে জসিম সর্দারের বাড়ি থেকে ৩০ কেজির ২৪ বস্তা চাল এবং ৫০ কেজির ৯ বস্তা চালসহ মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রোকেয়া বেগম (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত জসিম সর্দার পলাতক রয়েছেন। এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর