মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির  সভায় অংশ নেন   এমপি সেলিম রেজা  দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন টি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে ইউএনও’র মানবিক উদ্যোগে সহায়তা পেলেন  কাজিপুরের ২৭ এতিমখানার শিক্ষার্থীগণ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬২ অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিশ্বমঞ্চে রোবটিক্সে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর শান্তি ও যুদ্ধকালীন দায়িত্বে আনসার-ভিডিপির সক্ষমতা তুলে ধরলেন মহাপরিচালক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির  সভায় অংশ নেন   এমপি সেলিম রেজা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই   মঙ্গলবার দুপুরে কাজিপুর  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে  আইনশৃঙ্খলা কমিটির  মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর)  সাংসদ সেলিম রেজা৷
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুররহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ছিনতাই, হারানো মোবাইল উদ্ধার, নারী ও শিশু নির্যাতন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আসন্ন জাতীয় দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব  কাজিপুর থানা  অফিসার ইনচার্জ এস এম  মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র  আব্দুল সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২  কাজিপুর ডিজিএম  মাইদুল  ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ দিদারুল আহসান ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর  রেজাউল করিম রাঙ্গা, সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। হারানো জিনিসপত্র দ্রুত উদ্ধার করে জনগণের আস্থা অর্জনে কাজিপুর থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সভায় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর