রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন।

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন লাইজুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ।

এ সময় বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সুলতান, পিডিবি বগুড়ার সাবেক সিবিএ সভাপতি মোশারফ হোসেন, মহানগর বিএনপির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক আকতার হোসেন নয়ন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান ছাব্বির সোহাগ, হায়দার আলী, ওমেক্স, নেসকো বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, গোলাম মোস্তফা, এ কে এম আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আবু তালেব ও আল আমিন সরকার।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কার্যক্রমের কেন্দ্র হিসেবে বগুড়ার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থা অনুকূল। তাই নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করলে সেবার মান উন্নত হবে এবং গ্রাহকেরা দ্রুত ও কার্যকর সেবা পাবেন। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর